বাগেরহাটের ফকিরহাটে গৃহবধূ ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে শুভদিয়া ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ মোস্তফা সেখ (৪০)। সে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের বাগেরহাট জেলা শাখার সভাপতি। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঘনশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ফকিরহাট থানা পুলিশ।
এর আগে মঙ্গলবার (১৭ মে) দুপুরে ওই গৃহবধূ গ্রাম পুলিশের নামে থানায় মামলা করেন। এজাহার থেকে জানা যায়, গৃহবধূর পালিত ছাগল বাড়িতে না আসায় সোমবার রাত ১০টার দিকে খুঁজতে বের হন। ভুক্তভোগির বাড়ির পাশে তাকে একা পেয়ে গ্রাম পুলিশ মোস্তফা ওই গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধূর ডাক চিৎকারে স্থানীয়রা উপস্থিত হলে গ্রাম পুলিশ মোস্তফা পালিয়ে যায়।
ফকিরহাট মডেল থানার ওসি মুহাম্মদ আলিমুজ্জামান বলেন, গ্রাম পুলিশ মোস্তফাকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছে এক গৃহবধূ। ওই গৃহবধূর ধর্ষণ মামলায় মোস্তফা শেখ নামের শুভদিয়া ইউনিয়নের গ্রাম পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে এবং শারীরিক পরীক্ষার জন্য আজ সকালে গৃহবধূকে বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
Please follow and like us:









