দিনাজপুরের ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সম্বেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.আতাউর রহমান মিল্টন,পৌর মেয়র মো. মাহমুদ আলম লিটন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ শামীমা আক্তার জাহান, মৎস্য কর্মকর্তা মাজনুন্নাহার মায়া,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান এনামুল হক,ইউপি চেয়ারম্যান মো.সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো.মানিক রতন, ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম,২৯বিজিবির নায়েক সুবেদার মামুন উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসিনা ভুইয়া প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় বিষয়ক বাস্তব সম্মত সিদ্ধান্ত গৃহীত হয় ।









