, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শহীদদের স্মরণে চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন ভারতীয় হাই কমিশনার




শহীদদের স্মরণে চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন ভারতীয় হাই কমিশনার

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : মে ২৬ ২০২২, ১৪:৪৭ | 855 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

শহীদদের স্মরণে ডুমুরিয়ার চুকনগর বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পন করেন ভারতীয় হাই-কমিশনার বিক্রম দ্রোয়াস্বামী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সময় শহীদদের স্মরণে বধ্যভূমিতে পুষ্পমাল্য অর্পনের সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দীন, মাষ্টার সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন, সরদার মুস্তাফিজুর রহমান দুলু, প্রহ্লাদ ব্রহ্ম, অধ্যক্ষ মনিরুল ইসলাম ব্রাউন, সরদার শরিফুল ইসলাম, সমীর কুমার দে গোরা, প্রভাষক গোবিন্দ ঘোষ, কবি ইব্রাহিম রেজা, চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, গাজী নজরুল ইসলাম, আব্দুল হামিদ গাজী, এরশাদ আলী মোড়ল, রেবেকা সান-ইয়াত, মাষ্টার নুর ইসলাম, সম শাহিন কাদির, জাকির হোসেন মিল্টন, ইকবল হোসেন সালাম, মাওঃ মতিউর রহমান, মোফাজ্জেল হোসেন মোড়ল, আব্দুস সাত্তার গাজী, কেএম মফিজুল ইসলাম, আলাউদ্দীন মালী, বিএম ফিরোজ আহম্মেদ, নাজমুল ইসলাম বাবু প্রমুখ। এসময় গণহত্যা ৭১স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম দাবি করেন, চুকনগরে গণহত্যার সময় অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়েছিল। কিন্তু বিনা চিকিৎসায় তারা মারা গেছে। তাই চুকনগর বধ্যভূমি প্রাঙ্গণে একটি হাসপাতাল নির্মানের জন্য ভারতীয় হাই কমিশনারের দৃষ্টি আকর্ষন করেন। এসময় ভারতীয় হাই কমিশনার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখার জন্য আশ্বাস প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET