, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারা উপজেলার ৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত




গুইমারা উপজেলার ৩৭ টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০২ ২০২২, ২১:৪৩ | 791 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারা দেশের ন্যায় শিশু-কিশোরদের মাঝে গণতান্ত্রিক রীতিনীতি শিক্ষা ও চর্চার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই চলে ভোট গ্রহণ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে ৩৭টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে স্টুডেন্ট কাউন্সিলের এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২ জুন সকাল ৯ থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচন অবাদ ও নিরপেক্ষ করার লক্ষে শিক্ষার্থীদের মধ্যে থেকেই প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তা,পুলিং এজেন্ট নিয়োগ করা হয়।
গুইমারা  সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল নয়টায় ভোট গ্রহণ উদ্ধোধন করেন সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি কংজরী চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা সহকারী শিক্ষা অফিসার ঝর্না চাকমা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভোট শুরুর  আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট যায় এবং টানানো হয়েছে প্রার্থীদের পোস্টার।
 বিদ্যালয়ের সু- শিক্ষার পাশা-পাশি শৃঙ্খলা অব্যাহত রাখতে শিক্ষার্থীরা পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে জানান ছাত্রছাত্রীরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET