দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার (৬জুন)সকাল সাড়ে ১০ টায় উপজেলা সভাকক্ষে দৈনিক যায়যায়দিন এর ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনাসভা ও কেক কাটার মধ্যদিয়ে পালিত হয়েছে।
অনুষ্ঠানে দৈনিক যাযাদির ফুলবাড়ী প্রতিনিধি মোঃ রজব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিন। বিশেষ অতিথি ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি মানুনুর রশিদ চৌধুরী, পৌর কাউন্সিলর হারান দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলাম, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও চ্যানেল২৪ এর প্রতিনিধি হুরুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আজকের পত্রিকার প্রতিনিধি মেহেদি হাসান উজ্জল,পুখুরী স্কুল এন্ড কলেজের প্রভাষক আফরোজা খাতুন সেতু, সাংবাদিক মোশারফ হোসেনসহ পেশাজিবী ও সংবাদিকগণন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ বলেন,দৈনিক যায়যায়দিন জন্মলগ্ন থেকে দলমতের উর্দ্ধে সত্য ও ন্যায়ের পথে গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাচ্ছে, আগামীতেও এই ধারাবাহিকতা অক্ষুন্ন রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে দৈনিক যায়যায়দিন এর ১৭তম জন্ম দিনের কেক কাটা অনুষ্ঠিত হয়।









