মুক্তিযুদ্ধের চেতনায়, বিভিন্ন মনীষীদের ছবি এবং আদর্শিক বানিতে বর্ণিল সাজে রূপান্তরিত হয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন এর বানিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০০৯ সালে প্রধান শিক্ষক পদে মোঃ নুর ইসলাম যোগদানের পর থেকেই আকস্মিক ভাবে পরিবর্তন হতে থাকে ইস্কুলের। শুধুমাত্র স্লিপ পান্ডের অনুদানের সুষম বন্টন এর মাধ্যমেই এই বর্ণিল রূপে রূপান্তর করেন প্রধান শিক্ষক। বারান্দার প্রতিটি ভিম এবং কলাম এ রয়েছে বিভিন্ন মনীষীদের আদর্শিক বাণী যা দেশ এবং জাতির আদর্শিক মানুষ রূপান্তরিত করতে ব্যাপক ভূমিকা পালন করে করবে। দ্বিতল ভবনের সিঁড়িতে রয়েছে বিভিন্ন কবি সাহিত্যিক এবং মনীষীদের ছবি।

এছাড়াও ছেলেবেলা থেকেই ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক হিসেবে গড়ে তুলতে এই বিদ্যালয়ে একটি কক্ষ নামকরণ করা হয়। রয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রামাণ্যচিত্র। যা দেখে অবসরে সকল ছাত্র-ছাত্রীর মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন ছবি এবং ইতিহাস আয়ত্ত করে নেন। দ্বিতল ভবন বিশিষ্ট ৬টি কক্ষে মোট পাঁচজন শিক্ষক দ্বারা ১৭৪ জন ছাত্রছাত্রীকে পাঠ দান করা হয় এই বিদ্যালয়। বানিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী সাইমা খাতুন বলেন, আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক অনেক আন্তরিক বিশেষ করে প্রধান শিক্ষকের আন্তরিকতায় আমাদের আগের চাইতে শিক্ষার কার্যক্রম অনেক সুন্দর হয়েছেন। সুন্দর হয়েছে আমাদের বিদ্যালয়ের পরিবেশ।

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন এর চেয়ারম্যান রাশিদুল হাসান রশিদ মোল্লা বলেন, প্রধান শিক্ষক নুরু ইসলাম অত্যন্ত মেধাবী এবং সৎ আদর্শ শিক্ষক। বানিয়াগাতীঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছি স্কুলটি বিভিন্ন মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র এবং মনীষীদের আদর্শিক বাণীতে রূপান্তরিত করেছে এছাড়াও এই বিদ্যালয়ের পরিবেশ আগের চাইতে সুন্দর হয়েছে। এর জন্য প্রধান শিক্ষক নুরু ইসলামকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর নির্দেশে বিদ্যালয়ের বিভিন্ন মনিষীদের বাণী এবং বিভিন্ন মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র বিদ্যালয়ের আঙ্গিনায় ফুলের বাগন করার নিদের্শ রয়েছে। ইতিমধ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার অনেক স্কুলেই বর্ণিল রূপে সেজেছে এর মধ্যেই বানিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাপক ভাবে বাসস্তবায়ন করেছে।

বানিয়াগাঁতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম বলেন, উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদের দৃষ্টান্তমূলক কিছু স্থাপনের নির্দেশনার অনুপ্রেরণা থেকে আমার এই বিদ্যালয়ে কার্যক্রম শুরু করা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সকল ছাত্র-ছাত্রীদের আগামীতে আদর্শিক কান্ডারী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তারই প্রেক্ষিতে বিভিন্ন মুক্তিযুদ্ধের চেতনায় বিদ্যালয়ে বিভিন্ন স্থানে প্রদর্শিত করেছি যা দেখে সকল ছাত্র-ছাত্রী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হবে এবং আগামী দিনে দেশ পরিচালনায় ভূমিকা পালন করবে। এছাড়াও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বিদ্যালয় পৃথক দুইটি বাগান করা হয়েছে। একটি সবজি বাগান এবং অপরটি রয়েছে বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের বাগান।









