ডুমুরিয়ার কুলবাড়িয়া মন্দির উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জিএম ফারুক হোসেন, আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসএম মোস্তাফিজুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক সরদার শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ, যুবলীগ নেতা জাকির হোসেন মিল্টন, সম ইকবল হোসেন সালাম, বিশ্বজিৎ মজুমদার, ছাত্রলীগ নেতা কে এম মফিজুল ইসলাম মফিজ, খান আবুল বাসার, নাজমুন ইসলাম বাবু, আলামিন গাজী, সবুজ খান নিলয় প্রমুখ।
Please follow and like us:









