, , ,

শিরোনামঃ-




গাজীপুরে সড়ক দুর্ঘটনায় কভার্ডভ্যান চালক নিহত

সাইফুল আলম সুমন, গাজীপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৮ ২০২২, ১১:০৩ | 923 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাজীপুরের সদর উপজেলায় চলন্ত কভার্ড ভ্যানের পেছনে অপর আরেকটি কভার্ডভ্যানের ধাক্কায় এক চালক নিহত হয়েছে। মাওনা হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

 

শনিবার (১৮ জুন) ভোর রাত সাড়ে ৫টার দিকে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শামসুল হক (৬০) নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামের অলিউল্ল্যাহ্ সন্তান।

 

মাওনা হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক রাসেল মিয়া জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ডে ময়মনসিংহগামী একটি কভার্ডভ্যানের পেছনে অপর একটি কভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে পেছনে থাকা কভার্ডভ্যানটি দুমড়ে মুচড়ে যাওয়ায় চালক শামসুল হক ঘটনাস্থলে মারা যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এঘটনায় তার সহকারী (হেলপার) গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। কভার্ডভ্যান দুটিকে পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

 

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET