, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ




নাঙ্গলকোটে বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৮ ২০২২, ১৯:৪৭ | 764 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা জেলা জাতীয়তাবাদী আইনজিবী ঐক্য পরিষদ সদস্য ও লাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট আবুল বাশার এবং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল হাশেম ড্রাইভারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পেরিয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার বিকেলে পেরিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পেরিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট আবুল বাশারা।
পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম পিন্টু ও যুবদল নেতা হারুনুর রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সন্ত্রাসী হামলায় আহত পেরিয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবুল হাশেম ড্রাইভার, ইউনিয়ন বিএনপি সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন, ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভ‚্ট্টু, যুবদল নেতা জাবেদ মজুমদার, খোরশেদ আলম, খোকন, লোকমান হোসেন, গোলাফ হোসেন, শেখ ফরিদ, সাবেক ছাত্রদল নেতা ওমর ফারুক প্রমুখ।
উল্লেখ্য, গত ১২জুন জেলা বিএনপি নব গঠিত আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহবায়ক নজির আহম্মদ ভ‚ঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠান শেষে উপজেলার কালেম গ্রাম থেকে রাতে বাড়ী ফেরার পথে পৌর এলাকার কেন্দ্রা গ্রামে একদল হেলমেট পরিহিত মুখোশধারী সন্ত্রাসী বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে। হামলায় পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট আবুল বাশার ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি আবুল হাশেম ড্রাইভার গুরুতর আহত হন। পরে নেতাকর্মীরা তাদের উদ্ধার করে নাঙ্গলকোটের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বিএনপি নেতা এডভোকেট আবুল বাশার ও আবুল হাশেম ড্রাইভারের উপর হামলার তীব্র নিন্দা জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET