, , ,

শিরোনামঃ-




ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙন, যান চলাচলে ঝুঁকি

শফিকুল ইসলাম. তাড়াশ,সিরাজগঞ্জ ,করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ১৯ ২০২২, ১৮:৩৬ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে গত দুই দিনের অবিরাম বর্ষণে ব্যাপক ভাঙন দেখা দিয়েছেসেতুর পূর্ব পাশের সড়কে ১০ থেকে ১৫ ফুট গর্ত হয়ে মাটিব্লক দেবে গেছেএতে সড়কসেতুতে যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছেরবিবার (১৯ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির দেবে যাওয়া অংশে ইটবালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে এবং লাল পতাকা দিয়ে এখানে নিশনা দেওয়া হয়েছেএই সড়ক দিয়ে প্রতিদিন সিলেট, নরসিংদী, ঢাকা, গাজীপুর জেলার প্রায় কয়েক হাজার যানবাহন চলাচল করে

গত শুক্রবারশনিবারের বৃষ্টিতেভাঙন দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রাযা রবিবার সরেজিমন গিয়েওভাঙন দেখা গেছেতবে নরসিংদীর সড়কজনপথের পক্ষ থেকে ইটবালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করা হচ্ছে

শহীদ ময়েজউদ্দিন সেতু সড়কের সিএনজি চালক মো. মজিবুর রহমান জানান, দুই দিনের টানা বৃষ্টিতেসড়কের একটি অংশ দেবে যাওয়ায় অনেকটা ঝুঁকি নিয়ে যাত্রী বহন করে যাচ্ছিদেবে যাওয়া অংশে দীর্ঘদিন ধরে সড়ক বাতিও অকেজো হয়ে পড়েছেএতে রাতের বেলায় অন্ধকার থাকায় সিএনজি, বাসঅন্যান্য যানবাহন চলাচলে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার শিকার হতে পারেইতিমধ্যে ভারী যানবাহনের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে এই সংযোগ সড়কটিরাস্তাটি সংস্কারের ব্যবস্থা না নিলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও খারাপ বলে আশঙ্কা স্থানীয়দেরতাই দ্রুত এই সেতুর সংযোগ সড়ক সংস্কারমেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী

ব্যাপারে নরসিংদীর সড়কজনপথের প্রধান প্রকৌশলী হামিদুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর অ্যাপ্রোচ সড়কে ভাঙনের খবর পেয়ে আমরা বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করছিদীর্ঘ বছরের পুরোনো সড়কসেতু হওয়ায় এটি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, খুবই দ্রুত এটি মেরামতের কাজও শুরু করা হবে

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET