, , ,

শিরোনামঃ-




বাংলাদেশ প্রেস কাউন্সিলে সেমিনার অনুষ্ঠিত

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুন ২৩ ২০২২, ১৭:৫৬ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রেস কাউন্সিল আইন ও প্রেস কাউন্সিল প্রণীত াচরণবিধি সম্পর্কিত সেমিনার ও মতবিনিময় সভা ২৩ জুন প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) মোঃ শাহ আলম। এই সেমিনারে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশনের ৪০জন সদস্য অংশগ্রহণ করেন। বিষয়ভিত্তিক মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান নজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল সিকদার, প্রচার সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফুন নাহার রিক্তা, সাধারণ পরিষদ সদস্য আব্দুল বাতেন সরদার, মোঃ সাহিদুল ইসলাম, রুবিনা শেখ প্রমুখ। বক্তারা সেমিনারের আলোচ্য বিষয়ের উপর পর্যালোচনামূলক বক্তব্য রাখেন। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম বলেন, তৃণমূল সাংবাদিকদের প্রশিক্ষণ ও অন্যান্য পেশাগত মানোন্নয়নের ব্যাপারে প্রেস কাউন্সিল অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, গণমাধ্যমের শৃঙ্খলা ফিরিয়ে আনতে শীঘ্রই প্রেস কাউন্সিলের নেতৃত্বে সাংবাদিকদের ডাটাবেইজ কার্যক্রম শুরু হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET