বানভাসি মানুষের সহযোগিতার জন্য ডুমুরিয়ার আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন দ্বারে দ্বারে গিয়ে অর্থ সংগ্রহ করছেন। চুকনগর ব্লাড ব্যাঙ্ক ও বাসস্ট্যান্ড মসজিদের উদ্যোগে বুধবার দুপুর ১ টার সময় চুকনগর বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছে গিয়ে তিনি সিলেট ও সুনামগঞ্জের বানভাসি মানুষের পাশে থাকার জন্য সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন আব্দুল হালিম শাহিন, সম মুস্তাফিজুর রহমান টিটু,অজিয়ার রহমান, মকবুল হোসেন প্রমুখ।
Please follow and like us:









