ডুমুরিয়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রনয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা ১১টার সময় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশিদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সুফিয়ান রুস্তম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, সমবায় কর্মকর্তা সুব্রত বিশ্বাস প্রমুখ।









