, , ,

শিরোনামঃ-




প্রধানমন্ত্রীর নেতৃত্ব গুণে দেশের মানুষ ঐক্যবদ্ধ : অ্যাড. ইউনুস

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৬ ২০২২, ১৮:৫৬ | 817 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস তিনি বলেছেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। তেমনিভাবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বগুনে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর অসম সাহসিকতা ও সুদৃঢ় নেতৃত্বের কারনে দেশ-বিদেশের নানা ষড়যন্ত্র উপেক্ষা করে পদ্মা বহুমুখী সেতু নির্মাণসহ বিভিন্ন মেগা প্রকল্প বান্তবায়ন করা হয়েছে। ইতোমধ্যে যার সুফল দেশের সাধারণ মানুষ ভোগ করতে শুরু করেছেন।

শুক্রবার (১৫ জলাই) রাতে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড এলাকায় আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী শাপলা সংগঠনের এক বছর পূর্তি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, যারা এতোদিন পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছিলো, সেই দলের নেতাকর্মীরাও এখন পদ্মা সেতু দিয়ে দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যাচ্ছেন।

সংগঠনের সভাপতি কবির হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সরদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ তালুকদার ও সহসভাপতি মুয়াজ্জেম হোসেন ফকির। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন সংগঠনের সভাপতি প্রবাসী কবির হাসান মৃধা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET