, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুর আলীয়া মাদ্রাসার শিক্ষার গুনগত মান উন্নয়নে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত




কেশবপুর আলীয়া মাদ্রাসার শিক্ষার গুনগত মান উন্নয়নে করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

এস আর সাঈদ কেশবপুুর,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৬ ২০২২, ১৯:০০ | 768 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুর বাহরুল উলুম কামিল মাদ্রাসার গভনিং বডির সদস্যবৃন্দের পরিচিতি সভা, মৃত প্রতিষ্ঠাতা সদস্যদের স্মরণ সভা, শিক্ষার গুনগত মান উন্নয়নে করণীয় বিষয়ক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান ১৬ জুলাই সকালে মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ ফসিয়ার রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান, আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বাহরুল উলুম কামিল মাদ্রাসার আরবী বিভাগের সহকারী অধ্যাপক মাওঃ আব্দুল জলিলের রুহের মাকফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET