ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। মঙ্গলবার দুপুরে পরিষদ পরিদর্শনের সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশিদ, আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন,ইউপি সচিব রমেশ চন্দ সানা, ইইপি সদস্য মাওঃ মতিউর রহমান, আব্দুল হালিম মুন্না,মনিরুল ইসলাম মালী, পতিরাম হালদার, রাশেদুল ইসলাম, আলাউদ্দিন মালী, পলাশ দাস, মনিরুল ইসলাম, ফিরোজা বেগম, মাছুরা বেগম, চায়না বেগম প্রমুখ। এছাড়া তিনি খর্নিয়া ইউনিয়ন ভুমি অফিস,ডুমুরিয়া সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
Please follow and like us:









