, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • শহরকে যানজট মুক্ত করতে রিকশার লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ পৌরসভা




শহরকে যানজট মুক্ত করতে রিকশার লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ পৌরসভা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুলাই ২০ ২০২২, ১৮:০১ | 1425 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ পৌরসভায় রিকশা চলাচল শৃঙ্খলা আনার লক্ষে ইতোমধ্যে রিকশার লাইসেন্স দিতে শুরু ক‌রে‌ছে সিরাজগঞ্জ পৌরসভা। গতকাল বুধবার ২০ জুলাই সকাল ১২ ঘটিকার সময় সিরাজগঞ্জ পৌরসভা কার্যালয়ে প্রাথমিকভাবে ২ জন‌কে লাইসেন্স দি‌য়ে শুভ উদ্বোধন ক‌রেন।

লাইসেন্স প্রদান শুভ উদ্বোধন কালে সিরাজগঞ্জ পৌর সভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা বলেন, সিরাজগঞ্জ শহরে সবসময়ই যানজট লেগে থাকে এই শহরে প্রায় ১০ হাজার রিকশা চলাচল করায় সার্বক্ষণিক যানজট লেগেই থাকে। যে কারণে সিরাজগঞ্জ পৌরসভা কর্তৃক সাড়ে ৪ হাজার লাইসেন্স প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ২জন ব‌্যা‌ক্তি‌কে লাই‌ন্সেস প্রদান ক‌রে শুভ উদ্বোধন করা হলো। পরিবর্তে সাড়ে ৪ হাজার লাইসেন্স দেওয়া শেষ হ‌লে সিরাজগঞ্জ পৌরসভা দিয়ে চলাচল কা‌রি অবৈধ রিক্সার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জ পৌরসভা, লাইসেন্স পরিদর্শক মোঃ আব্দুল হান্নান খান ব‌লেন, সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে ২০২২- ২০২৩ অর্থবছরের রিকশার লাইসেন্স প্রদান করা শুরু হয়েছে। সিরাজগঞ্জে সাড়ে ৪ হাজার রিকশার লাইসেন্স প্রদান করা হবে। পরবর্তীতে অবৈধ রিকশা চলাচল কর‌লে রিকশাগুলো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে সর্বসাকুল্যে রিকশার লাইসেন্স করতে ৯ শত টাকা করে লাগ‌বে। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ নূরুল হক প্রমুখ।

‌

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET