, , ,

শিরোনামঃ-




জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে নাঙ্গলকোটে মতবিনিময়

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৩ ২০২২, ২১:৫৯ | 777 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগানে জাতীয় মৎস সপ্তাহ পালন উপলক্ষে কুমিল্লার নাঙ্গলকোটে মৎস অধিদপ্তরের আয়োজনে নাঙ্গলকোটে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা শনিবার সকালে উপজেলা মৎস্য অফিসে অনুষ্ঠিত হয়েছে। মৎস সপ্তাহ পালন উপলক্ষে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত গৃহীত বিভিন্ন কর্মসূচীর বিস্তারিত সাংবাদিকদের অবহিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা প্রিতম চৌধুরী, ফিল্ড সহকারী সুমন মিয়া, অফিস সহকারী নুরুল আমিন প্রমূখ।
মৎস্য কর্মকর্তা জানান, এ বছর ৫ শ’ ৪০ জন মৎস চাষীকে বিভিন্ন প্রজাতির মাছ চাষে প্রশিক্ষন প্রদান, ১ হাজার ৩৯ টি জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন, ছাগল ও ভেড়া বিতরন ও ১ শ জেলে পরিবারের মাঝে জাল প্রদান করা হয়েছে। তাছাড়া ও চাষীদের মাছ চাষের বিভন্ন বিষয়ে অনলাইনে ও সরেজমিনে গিয়ে সেবা প্রদান করে থাকি।
তিনি আরো জানান ইতিমধ্য পিরানহা মাছ চাষ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে এবং আফ্রিকান মাগুর মাছ চাষে চাষিদের নিরুৎসাহিত করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET