, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হোমনায় ব্যবসায়ীকে হত্যা চেষ্ঠার প্রতিবাদ ও আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন 




হোমনায় ব্যবসায়ীকে হত্যা চেষ্ঠার প্রতিবাদ ও আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন 

মোঃ তপন মিয়া সরকার, হোমনা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ২৮ ২০২২, ২২:১১ | 775 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার হোমনায় ব্যবসায়ী সবির মিয়াকে হত্যা চেষ্ঠার প্রতিবাদ ও আসামী গ্রেফতারের দাবির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের রাজাকাশিপুর গ্রামবাসির আয়োজনে স্থানীয় উদয়ন কিন্ডার গার্টেনের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৪ জুলাই রাতে  রাজাকাশিপুর গ্রামের সন্ত্রাসী শামীম দেশীয় অস্ত্র নিয়ে একই গ্রামের ব্যবসায়ী সবির মিয়াকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে বুকে পিঠে মাথায় মারাত্মক জখম করে। সে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনা থানায় হত্যা চেষ্টার মামলা হলেও প্রধান আসামী কে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এদিকে সন্ত্রাসী শামীম ও তার বাহিনী মামলা তুলে নিতে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে মানববন্ধনে অভিযোগ করেন বক্তারা। বক্তারা আরো বলেন, সন্ত্রাসী শামীম ও তার সন্ত্রাসী বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসি। সে প্রতিনিয়তই তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। অত্র গ্রামের কেউ তার ভয়ে মুখ খুলে তার অপরাধের কর্মকান্ডের কথা স্বীকার করতে চায় না। মানববন্ধনে সবির মিয়ার পিতা মনু মিয়া, মা আমিরন নেছা, মামা আব্দুল মজিদ, মির্জা হোসেন ছাড়াও শতাধিক গ্রামবাসি মানববন্ধনে উপস্থিত ছিলেন।
এ দিকে ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম মোল্লা বলেন, তার ইউনিয়নের বিশেষ করে ৪ ৫ ৬ নং ওয়ার্ডের সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে প্রত্যেকের ঘরে দেশীয় অস্ত্র রয়েছে কিছু হলেই মারামারির ঘটনা ঘটে। এ বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থাপন করেছি।আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট আহবান জানাচ্ছি সন্ত্রাসী গ্রেফতার ও চিরনী অভিযানের মাধ্যমে অস্ত্র উদ্ধার করে ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিবেশের উন্নয়ন করার আহবান জানাচ্ছি।
এ বিষয় ওসি মো. সাইফুল ইসলাম জানান, এ মামলা দুই জন জামিনে আছে শামীম পলাতক তাকে গ্রেফতারের চেষ্ঠা অব্যহত আছে বলে জানান তিনি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET