, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রামপালে আটক বিএনপি নেতাদের মুক্তির দাবী জানিয়েছেন জেলা বিএনপি নেতা মঞ্জুর মোর্শেদ স্বপন।




রামপালে আটক বিএনপি নেতাদের মুক্তির দাবী জানিয়েছেন জেলা বিএনপি নেতা মঞ্জুর মোর্শেদ স্বপন।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৪ ২০২২, ২৩:০৮ | 941 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রামপাল থানা পুলিশের হাতে আটক নেতাদের অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন জাসাস কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ স্বপন। একই সাথে তিনি রামপাল উপজেলা বিএনপি নেতা কর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবী জানান।
মন্জুর মোর্শেদ স্বপন আরো বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকল প্রকার জ্বালানী ও ভোজ্য  তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ভোলায় ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে রামপাল উপজেলা বিএনপির পক্ষ থেকে ২৩ আগস্ট মঙ্গলবার বিক্ষোভ সমাবেশের আয়োজনের প্রস্তুতি চলছিল। বিক্ষোভ সমাবেশের আগের দিন রাত থেকেই নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ তল্লাশি চালায় এবং রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম পাটোয়ারী) কে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। অপরদিকে বেলা ১১ টায় উপজেলার ফয়লা বাজার থেকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবিকে আটক করে পুলিশ। ঐদিন পুলিশ নাশকতার একটি মিথ্যা মামলা সাজিয়ে ১৪ জন কে আসামি করে বিএনপি নেতা হালিম পাটোয়ারী এবং ছাত্রদলের সদস্য সচিব রবিউলকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। তিনি অচিরেই এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নেতাকর্মীদের মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET