আসন্ন ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য সদস্য পদপ্রার্থী রিয়াজুল ইসলাম সরকার। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বাংলাদেশ কৃষক লীগের সভাপতি ও সর্বমহলে পরিচিত জনপ্রিয় মুখ৷ জানা গেছে, রিয়াজুল ইসলাম সরকার একজন সৎ, নিষ্ঠাবান ব্যক্তি। তিনি স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও হরিপুর উপজেলার উন্নয়নে নিজের অবস্থান আরো সুসংহত করতে নিয়মিত ভোটারদের সাথে নিয়োমিত সৌজন্য সাক্ষাৎ করছেন। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ভোটারদের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। সদস্য পদপ্রার্থী রিয়াজুল ইসলাম সরকার বলেন, আমি আসন্ন ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে কাজ করবো৷









