সারাদেশে ভয়াবহ লোডসেডিং জ্বালানী তৈল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি তত্ত্বাবধায়ক সরকারের অধিনে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ও ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে নাঙ্গলকোট উপজেলা বিএনপির উদ্যেগে প্রতিবাদ সভা, বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার স্থানীয় কালেম গ্রামের নজির আহমেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে জরুরী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি আহবায়ক নজির আহমেদ ভূঁইয়া সভাপতিত্বে উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্মসাধারণ আব্দুল মমিন সবুজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি সোয়েব খন্দকার, পৌর সভা বিএনপি আহবায়ক আবদুল বাতেন মেম্বার।
পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, যুবদল সাবেক সাংগঠনিক সম্পাদক ইউছুফ মজুমদার, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি লোকমান হোসেন, রায়কোট উত্তর সভাপতি লায়ন ইলিয়াছ মজুমদার, বাঙ্গড্ডা ইউনিয়ন সভাপতি আবদুল হক মজুমদার, দৌলখাঁড় ইউনিয়ন সভাপতি জহিরুল কাইয়ুম, পেরিয়া ইউনিয়ন সভাপতি এডভোকেট আবুল বাশর, মৌকরা ইউনিয়ন সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মশিউর রহমান মানিক, মক্রবপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক এহতেশামুল হক খোকন, বাঙ্গড্ডা ইউপি সাধারণ সম্পাদক মাষ্টার মিজানুর রহমান স্বপন, আদ্রা উত্তর ইউনিয়ন সাধারণ সম্পাদক মফিজ সরকার, পৌরসভা সদস্য সচিব আবদুল কাদের জিলানী, বটতলী ইউনিয়ন সাধারণ সম্পাদক আবদুল বাতেন, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন শাহিন, যুবদল নেতা শামছুল আলম ভূঁইয়া, ফরিদ খাঁন, ধর্ম বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, যুবদল নেতা আবদুস সাত্তার, ফরিদ আহমেদ, নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা মোঃ আবদুল মমিন, ইব্রাহিম বাবলু মজুমদার, পৌর সভা ছাত্রদল নেতা ফরহাদ হোসেন, হারুনুর রশিদ প্রমুখ।
Please follow and like us:









