, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিটিসিএলএফ জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন




বিটিসিএলএফ জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

ইমরান হোসেন, দোহার,ঢাকা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২২, ১৮:১৩ | 1110 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ (এক বছর) কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। গত ২৫ আগস্ট সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত প্যাডে এ ঘোষণা প্রদান করা হয়।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন আজহার মাহমুদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসরাত জাহান। কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন তারা হলেন, সহ-সভাপতি জাবেদুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক লাইজু আক্তার, সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম শামীম, অর্থ সম্পাদক ফজলে রাব্বি, দপ্তর সম্পাদক আহমেদ জুনায়েদ তন্ময়, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক চন্দন মন্ডল, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক তারেক আল মুনতাসির, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমরান খান রাজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসমা আক্তার জাকিয়া, সম্পাদকীয় পর্ষদ শাকিবুল হাসান এবং অভিরাজ নাথ।
গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ বর্ষের কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী আজহার মাহমুদকে সভাপতি এবং চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ইসরাত জাহানকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়। সংগঠনটির সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম রাফিল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভাপতি পদে নির্বাচিত করায় আজহার মাহমুদ বলেন, আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্ব দেওয়ায় সকলের নিকট কৃতজ্ঞ আমি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তরুণ কলাম লেখক ফোরামকে দেশব্যাপি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই এবারের যাত্রা হবে আমার।
সাধারণ সম্পাদক ইসরাত জাহান বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা। যারা আমাকে লেখালেখি ও সাংগঠনিক কার্যক্রম শিখিয়ে বুদ্ধিভিত্তিক এই সংগঠনের নতুন দায়িত্বে অর্পিত করেছেন। তরুণ লেখক ফোরামের সদস্যরা পাশে ছিলেন বলেই নতুন কিছু শিখতে পেরেছি। সাংগঠনের আস্থার জায়গাটি সমুন্নত রেখে একনিষ্ঠভাবে কাজ করে যাবো।
উল্লেখ্য, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠা লাভ করে তরুণদের লেখার সংগঠন ‘বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’। বর্তমানে দেশের ১৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে সংগঠনটি। তরুণ লেখকদের পরামর্শ প্রদান, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET