, , ,

শিরোনামঃ-




গুইমারায় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Khorshed Alam Chowdhury

আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২২, ০০:০৩ | 783 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সারা দেশব্যাপী বিএনপির নৈরাজ্য  এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে গুইমারা উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সোমের নেতৃত্বে সারাদেশ ব্যাপী বিএনপির নৈরাজ্য  এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলিয় কার্যালয়ে এসে মিলিত হয়। মিছিলে ছাত্রলীগের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জামাত-বিএনপি রাজাকার হুশিয়ার সাবধান, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই এ ধরনের বিভিন্ন শ্লোগানের মাধ্যমে জামাত-বিএনপি’র দোষরদের হুশিয়ারী সংকেত দেয়া হয়।
ছাত্রলীগ সভাপতি আনন্দ সোম বলেন, শান্তিপূর্ণ এ দেশে জামাত-বিএনপি’র দোষররা আবার মাথা চাড়া দিয়ে ওঠার অপচেষ্টা চালাচ্ছে। তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। আমরা দৃঢ় প্রত্যয়ে বলতে চাই, এদেশে আর কোন অপশক্তিতে মাথা তুলে দাড়াঁতে দিবো না। বাংলাদেশ ছাত্রলীগ তাদের প্রতিরোধ করতে ঐক্যবদ্ধ রয়েছে। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা, সহ-সভাপতি সমিরণ পাল, ইব্রাহীম মীর, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব কুমার শীল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মিরাজ,শাহাদাত হোসেন রিজন,ইউনিয়ন সভাপতির  জনি ভট্টাচার্য, সাচিং মারমা,রেজাউল  আলম শুভ,অনিক পাটোয়ারি, বিজয়সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET