, , ,

শিরোনামঃ-




বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশের প্রথম চালান

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২২, ০০:৩৫ | 820 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল দিয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। যার প্রথম দিনে প্রথম চালান বন্দর দিয়ে দুটি ট্রাকে ৮ মেট্রিক টন ইলিশ ভারতে প্রবেশ করেছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করে। ইলিশ রপ্তানি কারক মাহিমা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠান ও আমদানি কারক ভারতের এস আর ইন্টারন্যাশনাল ।পণ্য চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল করে জিইও (GEO) নামে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান । এছাড়া প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার মূল্য নির্ধারন করা হয়েছে। দুই দেশেই শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি করা হয়। এ ইলিশ ভারতে রপ্তানির জন্য বাংলাদেশি ৪৯ টি রপ্তানিকারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছেন। বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন অফিসের পরিদর্শক মাহাবুব জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজা উপলক্ষে সরকার গত ৪ সেপ্টম্বর বাংলাদেশের ৪৯ জন রপ্তানি কারককে প্রত্যেককে ৫০ টন করে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়।আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত ইলিশ ভারতে রফতানির নির্দেশ রয়েছে বাণিজ্য মন্ত্রনালয়ের। আজ প্রথম চালান ৮ টন ইলিশ ভারতে পাঠানো হয়। মাছ রপ্তানিকারক প্রতিনিধি জিইও(GEO) সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিনিধি আব্দুর রাজ্জাক জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে দূর্গাপূজা উপলক্ষে ভারতে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET