, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পার্বত্যাঞ্চলে শান্তি সম্প্রীতির লক্ষ্যে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম




পার্বত্যাঞ্চলে শান্তি সম্প্রীতির লক্ষ্যে সেনাবাহিনীর ভূমিকা অপরিসীম

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২২, ১৪:৪৯ | 786 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পার্বত্যাঞ্চল খাগড়াছড়ির স্থিতিশীলতা এবং পাহাড়ি-বাঙ্গালি শান্তি সম্প্রীতি উন্নয়নের দ্বারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিত ভাবে বিভিন্ন ধরনের জনকল্যান মূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।
পার্বত্য অঞ্চলের দায়িত্বপূর্ণ এলাকার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রাণ বিতরন শিক্ষা ও ধর্মিয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন আর্থ সামাজিক কর্মকান্ড পরিচালনার মাধ্যমে গুইমারা রিজিয়ন খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বর্তমান বর্ষার মৌসুমে ভারি বৃষ্টিপাতসহ পাহাড়ি ঢলে সাধারণ জনগণের অনেকেরেই বাড়িঘর ভেঙ্গে যায় এবং অত্যন্ত দূর্ভোগে দিন পার করে আসছিল। দ্রব্যমূলের উর্দ্ধগতি বিদ্যূৎ বিহীন পরিবারে আলোর ব্যবস্থা বেকারত্ব দূরীকরণে স্বনিভর্রতার সুযোগ এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করার লক্ষে মঙ্গলবার ৬ সেপ্টেম্বর ২০২২ শহিদ লেঃ মুশফিক উচ্চ বিদ্যালয় গুইমারা মাঠে ২শত ৪৩টি অসহায় পরিবারের মাঝে শাড়ি লুঙ্গি, সৌরবিদ্যু প্যানেল সেলাই মেশিন জনসাধারনের মাঝে গৃহ নির্মাণ সামগ্রী ঢেউটিন এবং আর্থিক সহযোগিতা প্রদান করেন ২৪ আর্টিলারি ব্রিগেড কমান্ডার এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন বিএএমএস এনডিসি পিএসসি জি।
এ সময় তিনি বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি শৃংঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আমরা গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছি। এ ধারা অব্যাহত থাকবে। এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। এ সময় গুইমারা রিজিয়নের অন্যান্য সামরিক পদস্থ কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET