, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে বেড়েই চলেছে কিশোর গ্যাং তৎপরতা, আতংকিত জনগন




নাঙ্গলকোটে বেড়েই চলেছে কিশোর গ্যাং তৎপরতা, আতংকিত জনগন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১০ ২০২২, ১০:৪৩ | 799 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে  বেড়েই চলেছে কিশোর গ্যাং তৎপরতা। উপজেলা জুড়েই চলছে তাদের উৎপাত,  তাদের উৎপাতে দিশেহারা হয়ে পড়েছে উপজেলার সাধারণ লোকজন। উপজেলার বিভিন্ন এলাকায় উঠতি বয়সের ছেলেরা সৃস্টি করেছে এই কিশোর গ্যাং।   এই সব কিশোর গ্যাংয়ে স্কুল কলেজে পড়ুয়া ছাত্রদের জড়িয়ে তাদেরকে দিয়ে চালিয়ে যাচ্ছে মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধজনিত কাজ। অনেকে আবার জড়িয়ে পড়ছে মাধকের মত একটি নেশার সাথে যা মানুষের জীবনকে নষ্ট করে দেয় । মাদকের নেশার টাকার জন্য অনেকে জড়িত হচ্ছে চুরি ডাকাতি ছিনতাই এর মত বিভিন্ন ধরণের অপরাধের সাথে।
এসব কিশোর গ্যাং এর সদস্যগণ স্কুল কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া ছাত্রীদের বিভিন্ন ভাবে উক্ত্যাক্ত করে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানের আশপাশে জড়ো হয়ে প্রকাশ্যে  সিগারেট ও গাজা টানতে দেখা যায়। কেউ কিছু বললে উল্টো তাদের উপর হামলা করে।  নাঙ্গলকোট পৌর এলাকাসহ নাঙ্গলকোটের বেশ কয়েকটি জায়গায় এমন হামলার ঘটনা ঘটেছে।
এ বিষয়ে এখানে প্রশাসনিক তেমন কোন তৎপর না থাকায় এর প্রভাব দিন দিন এর সংখ্যা বাড়ছে।
অভিযোগ রয়েছে এসব কিশোর গ্যাং সদস্যদের পরিচালনা করেন উপজেলার কিছু প্রভাবশালী ব্যাক্তি। এদের দিয়ে চালিয়ে যাচ্ছেন  মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক  কাজ । এতে এসব অপরাধীদের দাপট আরো বেশি বেড়ে যায়। যার ফলে মান সন্মানের ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। দু’এক জায়গায় এসব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে অনেককে খাবার ঘটনাও ঘটেছে।
তাই প্রশাসনের নিকট উপজেলার  নাঙ্গলকোট পৌরসভাসহ ১৬ট ইউনিয়নের বিভিন্ন এলাকার সচেতন সমাজের দাবী জরুরী ভিত্তিতে উপরস্থ মহল অভিযান পরিচালনা করে এসব কিশোর গ্যাং সদস্যদে তৎপরতা বন্ধ করলে, ভবিষ্যতে এটি  ভয়াবহ আকার ধারণ করবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET