বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য করলে ঘর থেকে বের হতে পারবে না বলে- মন্তব্য করেছেন সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডা: হাবিবে মিল্লাত মুন্না এমপি।
এ সময় তিনি আরো বলেন সম্প্রতি সময়ে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে পুলিশের উপর হামলা ও মানুষের উপরে নৈরাজ্য সৃষ্টি করছে। বিভিন্ন্য সময় গুজব ছড়িয়ে মিথ্যাচার করছে। বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
গতকাল শনিবার ১০ সেপ্টেম্বর বিকাল ৪ টার দিকে ১০ নং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
এই প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আহসান হাবিব খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জননন্দিত চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলাম, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন সাবেক সভাপতি সাইদুল ইসলাম রাজা।
আরো বক্তব্য রাখেন ১০ নং সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি, ইউসুফ মোল্লা, মাসুদ রানা, সদস্য গাজী আব্দুল মালেক, যুগ্ন সাধারণ সম্পাদক রাশিদুল হাসান রাশেদ, সাংগঠনিক সম্পাদক, প্রফেসর সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক ফিরোজ আহম্মেদ, সাবেক ছাত্রলীগের সভাপতি নওফেল আহমেদ, প্রমুখ।
উক্ত অনুষ্ঠানটি সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এস, এম সাদ্দাম হোসাইনের সভাপত্বিতে সঞ্চালনা করেন,
সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম সবুজ ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হাসান পথিক।
উক্ত প্রতিবাদ সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।









