, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • তথ্য অফিস, রামগড়ের আয়োজনে গুইমারায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত




তথ্য অফিস, রামগড়ের আয়োজনে গুইমারায় ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২২, ২২:২৫ | 774 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

তথ্য অফিস, রামগড়ের আয়োজনে ১৪/০৯/২০২২ তারিখে গুইমারা উপজেলার নাবাংপাড়ার পাড়া কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার জনাব মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) জনাব ফাহিমা জাহান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বাল্যবিবাহ,গুজব এবং সাম্প্রদায়িকতা রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। শিশুদের কোভিড-১৯ ভ্যাক্সিন কার্যক্রম সফল করার জন্য সবাইকে সচেতন থাকার এবং সহযোগিতা করার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে আলোচ্য বিষয়গুলো নিয়ে মার্মা ভাষায় বক্তব্য রাখেন মাঠ সংগঠক জনাব শেফালী মার্মা এবং পাড়াকর্মী  মিনুপ্রো মার্মা।
উক্ত উন্মুক্ত বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা সহায়তা কর্মসূচি, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানের শুরুতে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এবং গুজব বিরোধী সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উক্ত উন্মুক্ত বৈঠকে নাবাংপাড়ার তৃণমূলের জনসাধারণ অংশগ্রহণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET