, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাটে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল।




বাগেরহাটে জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৪ ২০২২, ২২:৩০ | 763 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ  কামরুজ্জামান টুকু মনোনয়নপত্র দাখিল করেছেন। দলীয় মনোনিত প্রার্থী হিসেবে বিপুল সংখ্যক নেতা কর্মী নিয়ে  বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আজিজুর রহমানের কাছে এই মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সদস্য পদে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে ১৪টি। তারা হলেন মনিরুজ্জামান ঝমুর, কাজী জাহিদ সরোয়ার টিটু, আব্দুল জলিল, তাজ উদ্দিন আহম্মেদ, এস এম ওলিউজাজামান, শেখ আব্দুর রাজ্জাক, মোহন আলী বিশ্বাস, সরদার মাসুদুর রহমান, অসিত বরন কুন্ড, শেখ মনির আহম্মেদ, খান মো: আরিফুল ইসলাম, মো: শাহাবুদ্দিন তালুকদার, মো: কামাল আহম্মেদ, হুমাউন কবির সুমন। সংরক্ষিত আসনে শরিফা খানম, অঞ্জলি রানী দাস, আফরোজা আক্তার, জাকিয়া খাতুন, সোমা ভট্রচার্যসহ ৫জন মনোনয়ন পত্র দাখিল করেছেন বলে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মোহম্মদ জালাল উদ্দিন জানান।
জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ  কামরুজ্জামান টুকু মনোনয়নপত্র দাখিলের সময় তার সাথে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক ও বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকত হোসেন লিটন, কোষাধ্যক্ষ তালুকদার আব্দুল বাকি, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাছির উদ্দিন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার, ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সিতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক শরিফা খানমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর বাগেরহাটে জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিন। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কথা রয়েছে। বুধবার দুপুর পর্যন্ত জেলা পরিষদের চেয়ারম্যান পদে মাত্র একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবারের নির্বাচনে জেলার ৯টি উপজেলা, ৭৫টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১০৩৬ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET