চারটি মূলনীতির উপর ভিত্তি করে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। শুধুমাত্র ধর্মের উপর ভিত্তি করে একটি রাষ্ট্র গঠিত হতে পারে না। যা পরবর্তিতে প্রমাণিত হয়েছে। ধর্ম নিরপেক্ষ একটি অস্প্রদায়িক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন। পরবর্তী দেশের মানুষ এ আন্দোলনকে সমর্থক করে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। এরপর দীর্ঘ নয় মাস পাকহানাদার বাহিনীর সাথে লড়াই করে বাংলাদেশ স্বাধীন হয়। ৭২’রের সংবিধানের মূলনীতি ছিল ধর্ম নিরপেক্ষ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং জাতীয়তাবাদ। এই ৪টি মুলনীতির উপর রাষ্ট্র গঠিত হয়েছে। পরবর্তী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বলেছেন ধর্ম যার যায় উৎসব সবার।
আমাদের সকলেরই তা মনে লালন করে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে হবে। শনিবার বিকাল ২টায় সিলেটের কানাইঘাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলেটের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট সরকারী কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ার্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, কানাইঘাট উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামিলীগ মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা বেগম কানাইঘাট সদর ইউপির চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক, মাসুদ আহমদ, নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট দারুল উলুম হারুল হাদিস মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওলানা হারুনুর রশিদ, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ হান্নান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,বাংলাদেশ মুফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ প্রমুখ।









