আমরা মানুষ একে অপরের জন্য কাজ করে যাবো। প্রতিবেশী অসুস্থ হলে তাকে দেখা তার জন্য দোয়া করা, মানুষের সাথে ভাল কথা বলা ইবাদতের অংশ। আমরা মারামারি হানাহানি করবো না। রাজনীতি হলো মানুষের জন্য, রাজনীতি করলে ভাল কাজ করা যায়। আমরা মানুষকে যদি ভালবাসতে পারি তাহলে আজকের অনুষ্ঠানটি সার্থক হবে। রবিবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি এসব কথা বলেন। নাঙ্গলকোট উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি কমিটির সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহেবুব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রুবেল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভ‚মি আশ্রাফুল হক, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার, মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ, হেসাখাল ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার, দৌলখাঁড় ইউপি চেয়ারম্যান আবুল কালাম, নাঙ্গলকোট প্রেসক্লাব উপদেষ্টা অধ্যক্ষ সায়েম মাহবুব, সিনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা জাকের হোসেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।









