ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে নদী,খাল ও জলাশয়ে অবৈধ ভেড়ীবাঁধ ও নেট-পাটা অপসারণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মামুনুর রশীদ ঘেংরাইল, হাতিটানা ও চিলা নদীতে অভিযান চালিয়ে অর্ধ শতাধিক অবৈধ নেট পাটা ও ভেড়ীবাঁধ অপসারণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাদারতলা পুলিশ ক্যাম্পের এসআই মাহাবুর রহমান। উল্লেখ্য এসকল নদী খালে দীর্ঘদিন ধরে নেটপাটা দিয়ে এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা মাছ শিকার করায় এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি করে আসছে।
Please follow and like us:









