, , ,

শিরোনামঃ-




শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে পরামর্শ সভা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৬ ২০২২, ১৬:০৯ | 754 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে তুলাতুলি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে আলোচনা ও পরামর্শ সভা শনিবার বিদ্যালয় শাকিল ভবন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাসুদ আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সাঙ্গিশ্বর উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক মোস্তফা ভূঁইয়া, ঢাকা আজিজিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক আবুল গফুর বিএসসি, বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আক্কাছ, অভিভাবক সদস্য কামাল হোসেন, আনোয়ার হোসেন সেলিম, সোলাইমান। অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সাইফুল ইসলাম, নূরুন-নবী, নুরুজ্জামান বাচ্চু, মাষ্টার নিজাম উদ্দিন, আব্দুল কাদের প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET