, , ,

শিরোনামঃ-




রাণীশংকৈলে বিশ্ব পর্যটন দিবস পালিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৭ ২০২২, ২৩:৫২ | 884 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকাল ১০ টায়
উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য
র ্যালি বের করা হয়। পরে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ
অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি)
ইন্দ্রজিৎ সাহা, ওসি এসএম জাহিদ ইকবাল, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। এ ছাড়াও সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতা,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- ইন্দ্রজিৎ সাহা।আরো বক্তব্য দেন- পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, পশুপালন
কর্মকর্তা মৌসুমি আকতার, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা আব্দুলাহ আল
মামুন, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ,
প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে স্থানীয় পর্যটন শিল্পের
উন্নয়নে রাণীশংকৈলের ঐতিহ্যবাহি রাজবাড়ি,
জগদলের জমিদার বাড়িসহ অন্যান্য পর্যটনস্থলকে সংস্কার ও রক্ষণাবেক্ষণের কথা
বলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET