, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গুইমারাতে ৪ হাজার মাছের পোনা অবমুক্ত করেন রিজিয়ন কমান্ডার




গুইমারাতে ৪ হাজার মাছের পোনা অবমুক্ত করেন রিজিয়ন কমান্ডার

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ২৮ ২০২২, ১৮:২৯ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যানমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ত্রান বিতরণ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরীব ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে গুইমারা রিজিয়ন।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে একটু জমিও যেন পতিত না থাকে সে জন্য দেশবাসীর প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আহবানকে সফল করতে সেনাবাহিনী প্রধান এবং জিওসি ২৪ পদাতিক ডিভিশনের দিক নির্দেশনায় পতিত ডোবা এবং লেক সমূহে মৎস্য চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।  উক্ত মৎস্য চাষের অংশ হিসেবে কমান্ডার ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি গুইমারা উপজেলায় অবস্থিত মার্মা লেকে কাতল, সিলভার কার্প, রুই, কালিবাউশ, গ্রার্স কার্প এবং সরপুটির ৪,০০০টি মাছের পোনা অবমুক্ত করেন। মৎস্য অবমুক্তকালীন সময়ে মৎস্য অফিসার, গুইমারা,গুইমারা রিজিয়ন এর বিএম মেজর মোঃ আহসান উজ জামানসহ গুইমারা রিজিয়ন সদরের সকল সেনা কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET