সারাদেশে ন্যায় সিরাজগঞ্জে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত ও পরিচালিত জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্স ৩৬০ ঘন্টা বা ৩/৬ মাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডই চলমান রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে শর্ট কোর্স ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।
আজ রবিবার ২ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় সিরাজগঞ্জ শহরের নাজমুল চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত্য মানববন্ধনটি শর্ট কোর্স ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মোঃ আশফাক উল আজিজের সভাপতিত্বে উপস্থিত ছিলেন। হোয়াইটমার্ক কম্পিউটার ট্রেনিং ইন্সটিটিউট পরিচালক, আরিফুল ইসলাম। বাবুল কম্পিটার ট্রেনিং ইন্সটিটিউটের, বাবুল আকতার খান। সরকার কম্পিউটার প্রশিক্ষন একাডেমী পরিচালক আব্দুস সবুর সরকার । মানববন্ধ শেষে ৫ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।









