সিরাজগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী মালশাপাড়া কবরস্থান জামে মসজিদে প্রতি জুম্মায় প্রায় ১ হাজারেরও অধিক মুসুল্লী একসাথে নামাজ আদায় করেন। এখানে পৌরসভার ঐতিহ্যবাহী কবরস্থান হওয়ায় অধিকাংশ সিরাজগঞ্জবাসীর প্রিয়জন আত্মীয়-স্বজন মাতা-পিতা ভাই বোন মৃত্যুর পর এখানে সমাহিত করেন। যে কারণে প্রতি সাপ্তাহে জুমার নামাজ আদায় করতে দূর-দূরান্ত থেকে মুসুল্লি আসেন এই মসজিদে। মসজিদে জায়গা সংকুলান না হওয়ায় অধিকাংশ মানুষকে বাইরে চট পেড়ে নামাজ আদায় করতে হয়। বর্তমান মালশাপাড়া কবরস্থান জামে মসজিদ মাদ্রাসা কমিটির সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আব্দুস সাত্তারে সার্বিক সহযোগিতায় এগিয়ে চলছে মসজিদের দ্বিতীয় তলায় কাজ।

কবরস্থানে এককভাবে কবরস্থ প্রিয়জনের দুয়া করার জন্য করা হবে অত্যাধুনিক আলাদা রাস্তা। সেইসাথে এই কবরস্থান মসজিদ সংলগ্ন একসাথে নামাজ ও জানাজা করার জন্য করা হবে মাইয়াত রাখার সেড। এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন থাকায় সিরাজগঞ্জের বিত্তশালীদের সাধ্যমত সহযোগিতা করার জন্য আহ্বান করেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তার।









