, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত




সিরাজগঞ্জে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ১৪ ২০২২, ১৫:৪৬ | 957 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে বিশ্ব ডিম দিবস ২০২২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ অ‌ক্টোবর) সকা‌লে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে ২০তম ‘বিশ্ব ডিম দিবস’ উপল‌ক্ষে এক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান‌টি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাংগ কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন।

দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘প্রতিদিন একটি ডিম, পুষ্টিময় সারাদিন’। প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবারে বিশ্বজুড়ে উদযাপিত হয় এই ডিম দিবস।

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন ক‌রে‌ছে। জেলা প্রাণিসম্পদ বিভাগ ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এ‌সো‌সি‌য়েশন সিরাজগঞ্জ জেলা শাখা।

অনুষ্ঠা‌নে বক্তব‌্য রা‌খেন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন জেলা শাখার সভাপতি এস এম ফরিদুল ইসলাম. সাধারণ র‌ফিকুল ইসলাম, সাংগঠিন মাহফুজুর রহমান, ও জাবালা মোস্তাক প্রমুখ।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে সমাপ্ত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET