, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে কলেজের জায়গা দখল, মসজিদের ওযুখানা ও বাথরুম বন্ধ করে দেয়ার অভিযোগে মানববন্ধন




নাঙ্গলকোটে কলেজের জায়গা দখল, মসজিদের ওযুখানা ও বাথরুম বন্ধ করে দেয়ার অভিযোগে মানববন্ধন

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৩ ২০২২, ২৩:০৭ | 773 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট দক্ষিণ ইউনিয়নের শ্যামেরখিল গ্রামে জে.আই. ইসলামিক সায়েন্স এন্ড টেকনোলজির জমি দখল ও মসজিদের ওযুখানা এবং বাথরুম বন্ধ এবং কলেজ ল্যাবের মালামাল চুরির অভিযোগে রবিবার বিকেলে স্থানীয়রা মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অলিপুর বাজার বঙ্গবন্ধু পরিষদ সভাপতি গিয়াস কামাল, রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদ সদস্য জয়নাল আবেদীন খোকন, জে.আই. ইসলামিক সায়েন্স এন্ড টেকনোলজি মসজিদ ইমাম মাওলানা ইব্রাহীম খলিল, অফিস কর্মকর্তা শাহাজালাল প্রমুখ।
উল্লেখ্য, ২০১৫ সালে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের শ্যামিরখিল গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ বিডি’র সিইও লোকমান শাহ তার পিতা-মাতার নামে জে.আই. ইসলামিক সায়েন্স এন্ড টেকনোলজি নামক একটি কারিগরি কলেজ প্রতিষ্ঠা করেন। দীর্ঘ দিন যাবৎ উক্ত কলেজে শত শত শিক্ষার্থী বিনামূল্যে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিয়ে নিজেদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলছেন। ওই কলেজে স্থানীয় সরকার নির্বাচনের ভোট কেন্দও রয়েছে। গত শুক্রবার রাতে একই গ্রামের নুরুল ইসলাম ও তার স্ত্রী খোদেজা বেগম লোকজন নিয়ে নিজেদের জায়গা দাবী করে প্রতিষ্ঠানের মাঠের মাঝামাঝি অংশে টিনের বেড়া দিয়ে একটি ভবন’সহ কলেজের অর্ধেক জায়গা দখল করে নেয় এবং কলেজ মসজিদের ওযুখানা ও বাথরুম বন্ধ করে দেয়। এছাড়াও কলেজ ল্যাবের কম্পিউটার, প্রিন্টার’সহ মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন কলেজ প্রতিষ্ঠাতা লোকমান শাহ।
মানববন্ধনে বক্তারা অভিলম্বে কলেজ মাঠের বেড়া তুলে নিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা ও মসজিদের ওযুখানা এবং বাথরুম খুলে দিয়ে মুসিল্লিদের নামাজ আদায়ের সুযোগ করে দেয়া ও তদন্ত পূর্বক চুরি হওয়া কলেজের মালামাল উদ্ধার ও দোষীদের শাস্তির দাবী জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET