, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গোলাপগঞ্জ জামেয়ার বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন




গোলাপগঞ্জ জামেয়ার বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন

আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০২২, ১৫:৫০ | 760 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বেলা ১১ টায় আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট ইসলামিক সোসাইটির সেক্রেটারী মোহাম্মদ আব্দুস শাকুর।জামেয়ার প্রিন্সিপাল মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল জিন্নুর আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ গোলাম রব্বানী ও আল-আমিন জামেয়া ইসলামিয়া স্কুলের প্রিন্সিপাল মোঃ জসীম উদ্দিন। নবম শ্রেণির ছাত্র হাফেজ জোহায়রুল কাদের মাহবির কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামেয়া পরিচালনা কমিটির সদস্য, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল কাদির ও সহকারী শিক্ষক মাওলানা আব্দুল খালিক।
ছাত্রী শাখায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়তুন নাহার। সিনিয়র শিক্ষিকা মাহবুবা সুলতানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সহকারী শিক্ষিকা রোকেয়া বেগম। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET