ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শুক্রবার ৪ নভেম্বর জাতীয় সংবিধান দিবস পালিত হয়। এ উপলক্ষে এদিন সকালে
উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা,
কৃষি সম্প্রসারণ অফিসার সাবের আলম,সহ-মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল সরকার,সহ-মৎস অফিসার আব্দুল জলিলসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়াও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক(অব.) আনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি হুমায়ুন,সাংবাদিক আশরাফুল আলম, বিজয় রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সংবিধানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে সভাপতি ছাড়াও
কর্মকর্তারা ও প্রেসক্লাব সভাপতি বক্তব্য দেন।
প্রসঙ্গত, ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে
বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং একই
সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কার্যকর হয়।
Please follow and like us:









