, , ,

শিরোনামঃ-




বিরামপুরে বিএনপি’র বিপ্লব ও সংহতি দিবস পালন

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২২, ১৯:১৩ | 766 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে সোমবার (৭ই নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে। বিরামপুর পৌর শহরের বিএনপি মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এদিন সকাল ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১০টায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‍্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পৌর বিএনপি’র সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন। এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক কমর সেলিম, সাংগঠনিক সম্পাদক নূরে আলম নূরা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মসফিকুর রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জোবাইদুল হক জুয়েল, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ‍্যাডভোকেট মিঞা শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব তোতা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী অমি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান সহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET