সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন এলাকার রাস্তার দুই পাশে ফুটপাত দখল করে গড়ে তোলা অস্থায়ী অবৈধ দোকানপাট স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে সিরাজগঞ্জ পৌর কর্তৃপক্ষ।
সোমবার ১৪ নভেম্বর সকালে সিরাজগঞ্জ পৌরসভার উদ্যোগে বাজার স্টেশন,সহ বিভিন্ন এলাকার আশ-পাশে সরকারি জমি ও ফুটপাত অবৈধ দখল মুক্ত করার নির্দেশ প্রদান করেন। এসময় অভিযানে অর্ধশত অস্থায়ী ভ্রাম্যমান দোকান-পাট অপসারন করা হয়।
সিরাজগঞ্জ পৌরসভা নির্বাহী কর্মকর্তা ও
সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে বাজার ষ্টেশন এলাকার ফুটপাত ও আশ-পাশের অর্ধ শত অবৈধ অস্থায়ী দোকানপাট দখল মুক্ত করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করেন।
এ সময় পুলিশসহ সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মোঃ নুরুল হক, প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা, উপসহকারী প্রকৌশলী রবিউল কবির, লাইসেন্স পরিদর্শক মোঃ আব্দুল হান্নান উপস্থিত ছিলেন।
এস এম রবিন শীষ জানান, সরকারি সম্পত্তি অবৈধ দখল মুক্ত করতে এবং জনগণের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করতে অভিযানে অর্ধ শত অস্থায়ী দোকানপাট অনুরোধ করে অপসারন করা হয়। এঅভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।









