দিনাজপুরের ফুলবাড়ী সাব-রেজিষ্টারের দেয়া সাসপেন্ড আদেশ স্থগীত করে দলিল লেখকের সনদ ফিরে দিয়েছেন আদালত। গত মঙ্গলবার দিনাজপুর সহকারী জজ আদালত এ আদেশ দেন।
জানাগেছে ফুলবাড়ী সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ করায় ,সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডল গত ২৬ সেপ্টেম্বর ফুলবাড়ী সাব রেজিষ্টার অফিসের তিন জন দলিল লেখককে করেন। তারা হলেন,সামসুল হক মন্ডল, মনসুর আলী মন্ডল ও মোস্তাহারুল ইসলাম রিপন । সাব রেজিষ্টারের এই আদেশকে চ্যালেঞ্জ করে গত ১৬ নভেম্বর দিনাজপুর সহকারী জজ আদালতে আপিল করেন, দলিল লেখক মনসুর আলী মন্ডল। গত এক ডিসেম্বর আপিলের শুনানী শেষে সাব রেজিষ্টারের সাসপেন্ড আদেশ স্থগিত করে দলিল লেখার আদেশ দেন আদালত।
দলিল লেখক মনসুর আলী মন্ডলের আইনজীবি এ্যাডভোকেট রুহুল আমিন সত্যতা নিশ্চিত করে বলেন,সাব রেজিষ্টারের সাসপেন্ড আদেশ আদালত কর্তৃক স্থগিত করায়, দলিল লেখক মনসুর আলী মন্ডলের সাব রেজিষ্টার অফিসে দলিল লেখার কাজ করতে আর কোন বাধা নেই।









