ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা প্রশাসন ও দুনীতি প্রতিরোধ কমিটির
আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী ও বেগম
রকেয়া দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বঙ্গ
বন্ধু মুরাল চত্ত্বরে আনুষ্ঠনিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন
করে পরিষদের মূল সড়কে আন্তর্জতিক দুর্নীতি বিরোধী
দিবস উপলক্ষে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন শেষে
পরিষদের হলরুমে হরিপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির
সভাপতি মুক্তিযোদ্ধা সেলিমরেজা তালুকদার এর
সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন
উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল হক, কৃষি
অফিসার রুবেল হুসেন, থানার অফিসার ইনচার্জ তাজুল
ইসলাম,আ‘লীগ সম্পাদক এস এম আলমগীর প্রমুখ।
অপরদিকে উপজেলা নির্বাহী অফিসার একে এম শরীফুল
হকের সভাপতিত্বে বেগম রকেয়া দিবসের আলোচনা সভা
শেষে ৫জন জয়িতা নারীকে সম্মাননা স্মারক ক্রেস ও সনদ
প্রদান করা হয়
Please follow and like us:









