, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে এক ব্যক্তিকে কুপিয়ে জখম।




ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে এক ব্যক্তিকে কুপিয়ে জখম।

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৮ ২০২২, ১০:৩০ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে রাসেল গাজী নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে তাকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়নের শেখেরট্যাক গ্রামের শাহাবুদ্দিন গাজীর ছেলে।
আহত রাসেল গাজীর স্ত্রী তানজিলা বেগম জানায়, শুক্রবার রাত আনুমানিক ৯ দিকে তার স্বামী মাদারতলা বাজার থেকে বাড়ি ফিরছিল। এসময় তিনি জনৈক মুনছুর আলীর বাড়ির কাছে পৌছুলে পূর্ব থেকে ঔত পেতে থাকা শেখেরট্যাক গ্রামের পীর আলী সানার ছেলে আজিজুল ইসলাম সানা, তার ছেলে আলামিন সানা ও ভাই সিরাজুল ইসলাম সানা অতর্কিত হামলা করে। এসময় আলামিন ও সিরাজুল তাকে জাপটে ধরলে আজিজুল সানা তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় স্বজোরে কোপ মারে। সাথে সাথে তার স্বামী মাটিতে লুটিয়ে পড়ে এবং মাথা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। দ্রুত তারা ঘটনাস্থল ত্যাগ করে। এক পর্যায়ে তার আত্ন চিৎকারে মুনছুর আলী, মোবারক শেখ, কামাল গাজী ও নরেশ মন্ডল সহ কয়েকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে আসে। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। এরির্পোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET