মহান মুক্তিযুদ্ধের ৫১ তম বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জে বিদ্যাকোষ আদর্শ পাঠাগার এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় পৌর শহরের মাহমুদপুরে অবস্থিত পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শরিফুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের প্রধান উপদেষ্টা ও প্রসূন থিয়েটার সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এ্যাডভোকেট মাহবুব এ খোদা টুটুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর স্বপ্না হাবিব, মাহমুদপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী গোলাম আজম মন্ডল এবং পাঠাগারের উপদেষ্টা যাহিদ সুবহান ।
বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মতিন সজীব এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি সালাহউদ্দীন সালাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি রুবেল সেখ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ পাপ্পু, সদস্য আমিনুল ইসলাম তুষার।
অনুষ্ঠানে অন্যাননোর মধ্যে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক নুর মোক্তার হোসেন, কোষাধ্যক্ষ বিজয় হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বদরুল আলম, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক রুহুল আমিন জুয়েল, সদস্য তৌহিদুর রহমান, শরিফুল ইসলাম, মামুন সেখ, লুবনা ইয়াসমিন, ইলিয়াস হোসেন, রশিদুল হাসান, সবুজ, নুরু, মারুফ, নাদিম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে আমাদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র উপহার দিয়েছেন। তাই তাদের আজীবন যথাযথ সম্মান দিতে হবে। নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।









