খুলনার ডুমুরিয়ায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর আওতায় ‘অধিকার এখানে এখনই’ প্রকল্পের উদ্যোগে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা অধিকার বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টায় ডুমুরিয়া অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত যুব জনগোষ্ঠী ও নীতি নির্ধারকদের মধ্যে অনুষ্ঠিত সংলাপে সভাপতিত্ব করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর এরিয়া কো-অর্ডিনেটর মোঃ জিল্লুর রহমান। সার্বিক আয়োজনে ছিলেন ব্র্যাকের ডি ওয়াই এম শিখা রানী। সংলাপে উপস্থিত ছিলেন শিক্ষক সিরাজুল ইসলাম, তপতি গাইন, সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল, এস রফিকুল ইসলাম, মাহাবুর রহমান, গাজী আব্দুল কুদ্দুস, সুব্রত কুমার ফৌজদার, সুজিত মল্লিক, শেখ আব্দুস সালাম, খান আরিফুজ্জামান নয়ন, খুররম হোসেন, আফজাল হোসেন শেখ, ছাত্র রাব্বি ইসলাম, বিপুল বিশ্বাস, ববিতা বিশ্বাস প্রমুখ।









