, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগ‌ঞ্জে প্রায় ৩৪ কি‌লো‌মিটার মহাসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা




সিরাজগ‌ঞ্জে প্রায় ৩৪ কি‌লো‌মিটার মহাসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ২১ ২০২২, ১৬:১২ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারাদেশের ন্যায় সিরাজগ‌ঞ্জ জেলার ৩৩.৩৬ কি‌লো‌মিটার মহাসড়ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২১ ডিসেম্বর) সকালে সিরাজগঞ্জ ‌জেলা প্রশাসকের কার্যালয় শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহাসড়ক উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপ‌স্থিত ছি‌লেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, স্থানীয় সরকারে উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন,পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত) মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ সহ বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তা কর্মচারীসহ সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে চিঠি দিয়ে সড়কগুলো উদ্বোধনের জন্য ২১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়। উন্নয়নকৃত মহাসড়ক গু‌লো হ‌লো খুলনা বিভাগে ৩৫২.২৬ কিলোমিটার, ঢাকা বিভাগে ৬৫৩.৬৬ কিলোমিটার, চট্টগ্রাম বিভাগে ২৫৮.৯০ কিলোমিটার, ময়মনসিংহ বিভাগে ১৪২.৪৮ কিলোমিটার, সিলেট বিভাগে ১০৬.১৮ কিলোমিটার, বরিশাল বিভাগে ১০৭.২৬ কিলোমিটার, রাজশাহী বিভাগে ১৯৬.৮৭ কিলোমিটার এবং রংপুর বিভাগে ২০৩.৯৫ কিলোমিটার মহাসড়ক এর শুভ উদ্বোধন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET